পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আরও দুই বছর সড়ক সচিব থাকছেন নজরুল ইসলাম

ফারুক আহম্মেদ সুজন : অবসরের পর্যায়ে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

অবসরোত্তর ছুটি বাতিল করে বৃহস্পতিবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৫ জুন বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তার এ নিয়োগ কার্যকর হবে।

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।

বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজরুল ২০১৭ সালের ১৫ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দায়িত্ব পান। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা গ্রামে।

সড়ক সচিবের দায়িত্বে আসার আগে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আরও দুই বছর সড়ক সচিব থাকছেন নজরুল ইসলাম

আপডেট টাইম : ০৮:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮