অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ভাইকে খুন

ডেস্ক : দিনাজপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মিনহাজুল ইসলাম নামের এক শিশুকে শ্বাসরোধ ও ছুরি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে খালাতো ভাই রাজিদুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় আটক রাজিদুল ইসলামের দেওয়া তথ্য মতে পুলিশ নবাবগঞ্জ উপজেলার চকদলু গ্রামের এক ভূট্টা ক্ষেত থেকে বুধবার ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু মিনহাজুল ইসলাম (৯) বিরামপুর উপজেলার জোতবানি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং ওই এলাকার জোতবিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

আটক রাজিদুল ইসলাম (২০) বিরামপুর উপজেলার জোতবানি গ্রামের রাশেদুল ইসলাম ভুট্ট’র ছেলে।

শিশুটির পিতা দেলোয়ার হোসেনের উদ্ধৃতি দিয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজিদুল ও মিনহাজুল উভয়ে খালাতো ভাই। পাশাপাশি বাড়ি। মঙ্গলবার দুপুরে রাজিদুল তার শ্বশুর বাড়িতে হিলি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশু মিনহাজুলকে নিয়ে যায়।

রাত সাড়ে ৯টার দিকে রাজিদুল একাই বাড়িতে ফিরলে শিশুটির বিষয়ে জানতে চায় তার পরিবার। এসময় সে জানায়, শিশু মিনহাজুলকে হত্যা করে ভুট্টা ক্ষেতে রেখে দিয়েছি। পরে তাকে নিয়ে রাতেই এলাকাবাসী নবাবগঞ্জ উপজেলা চকদলু রাস্তার পাশে ভুট্টার ক্ষেতে খোঁজাখুঁজির করলেও লাশ উদ্ধার করতে পারেননি। পরে বুধবার বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে ওই এলাকা থেকেই শিশুটির লাশ উদ্ধার করে নবাবগঞ্জ পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবককে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করে এলাকাবাসী। পরে আটক রাজিদুল ইসলামকে নবাবগঞ্জ থানায় সোপর্দ করে বিরামপুর পুলিশ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কোন জের থাকতে পারে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ভাইকে খুন

আপডেট টাইম : ১২:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮