অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা ১৭ রোহিঙ্গা আটক

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার জেলা কসবা উপজেলা থেকে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়নপুর বাজার থেকে ৬০ বিজিবি ব্যাটালিয়নের সালদানদী বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা তাদের আটক করে। বিকেলে তাদেরকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন আমান উল্লাহ্ (২৭), আছিয়া বেগম (২৩), আলী আহসান (৬০), জানোয়ারা বেগম (২৫), মো. জুবায়ের (২০), নূর মোহাম্মদ (২৮), খোরশিদা বেগম (২০), আঞ্জুমান খাতুন (৬০), জুবায়ের হোসেন (১২), মিনারা বেগম (২১), মো. ইমরান (৮), মোছাম্মৎ আছমা (৪), কুলা মিয়া (৭০), মো. রফিক (১২), সোনা বেগম (৬০), মোছাম্মৎ নূরজাহান (৪৫) ও মো. জুবায়ের (৭)। তারা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে ভারত থেকে অবৈধ পথে কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ওই রোহিঙ্গারা। খবর পেয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে। পরে বিকেলে তাদেরকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেলের) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা ১৭ রোহিঙ্গা আটক

আপডেট টাইম : ০৫:০০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮