অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শ্বাসরুদ্ধকর আর্জেন্টিনার জয়ে দ্বিতীয় রাউন্ডে পেলো ফ্রান্সকে

ডেস্ক: শ্বাসরুদ্ধকর খেলা শেষে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা।
আর্জেন্টনার হয়ে জয়সূচক গোলটি করেন মার্কস রোহো।

এই জয়ের ফলে ‘ডি’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল আর্জেন্টিনা। আজ একই গ্রুপের ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এই জয়ের ফলে ক্রোয়েশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হলো। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই ক্রোয়েশিয়া জয় পেয়েছে।

দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসাবে ফ্রান্সকে পেয়েছে আর্জেন্টিনা। আর ডেনমার্ককে পেয়েছে ক্রোয়েশিয়া। ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। গ্রুপ রানার আপ হয়েছে ডেনমার্ক। কাজানে আগামী ৩০ জুন বাংলাদেশ সময় রাত আটটায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর নোভগোরাদে আগামী ১ জুলাই বাংলাদেশ সময় রাত বারোটায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ডেনমার্কের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ২৮ জুন। নকআউট পর্বের খেলা শুরু হবে ৩০ জুন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও আর্জেন্টিনা। বিদায় নিশ্চিত হয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু, কোস্টারিকা, পানামা, তিউনিসিয়া, পোল্যান্ড, ইরান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ডের।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শ্বাসরুদ্ধকর আর্জেন্টিনার জয়ে দ্বিতীয় রাউন্ডে পেলো ফ্রান্সকে

আপডেট টাইম : ০৩:৩০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮