অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গৃহবধূর কানের লতি ছিঁড়ে দুল নিয়ে গেল চোর!

ডেস্ক : রাজশাহীর বাগমারা উপজেলায় ঘুমন্ত এক গৃহবধূর কানের দুল চুরি করতে গিয়ে কানের লতিসহ ছিঁড়ে নিয়ে পালিয়েছে এক চোর। ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত গৃহবধূর নাম আয়েশা বেগম (৫২)। তিনি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের হরিণমারা গ্রামের আকবর আলীর স্ত্রী।

আহত আয়েশা বেগমের মেয়ে শাহানারা সাংবাদিককে বলেন, রোববার দিবাগত রাতে খাবার খেয়ে তিনি ও তাঁর মা জানালা খুলে খাটে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে এক চোর জানালা দিয়ে হাত ঢুকিয়ে তাঁর মায়ের ডান কানে থাকা সোনার দুল ধরে টান দেয়।

এতে কান ছিঁড়ে যায় এবং সোনার দুল নিয়ে পালিয়ে যায় ওই চোর। এ সময় তাঁর মায়ের চিৎকারে পরিবারের অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে চোরকে ধরার তৎপরতা চলানো হলে তাকে ধরা সম্ভব হয়নি। তবে ঘরের বাইরে জানালার পাশে চোরের ফেলে যাওয়া একটি মুঠোফোন পেয়েছেন তাঁরা।

এ ঘটনার পর আহত আয়েশা বেগমকে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহবধূ আয়েশা বেগম বলেন, বেশ কয়েক বছর আগে ১৬ হাজার টাকা দিয়ে তিনি কানের সোনার দুল তৈরি করেছিলেন। গতকাল রাতে চোর একটি দুল নিয়ে পালিয়েছেন। জোরে টান দেওয়ার কারণে তাঁর ডান কানের নিচের অংশ ছিঁড়ে গেছে।

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রফিকুল ইসলাম সাংবাদিককে বলেন, ‘ওই গৃহবধূর কানের লতি ছিঁড়ে গেছে। তাঁর চিকিৎসা চলছে। তবে তিনি আশঙ্কামুক্ত।’

এ ঘটনায় আয়েশা বেগমের স্বামী আকবর আলী বাদী হয়ে আজ সোমবার দুপুরে থানায় একটি অভিযোগ করেছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ সাংবাদিককে বলেন, তিনি বাইরে ছিলেন, ঘটনাটি জানেন না। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গৃহবধূর কানের লতি ছিঁড়ে দুল নিয়ে গেল চোর!

আপডেট টাইম : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮