পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নেত্রকোনায় কলেজছাত্রের লাশ উদ্ধার

ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নের ডাউকী গ্রাম থেকে জুয়েল মিয়া (২০) নামক এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কেন্দুয়া থানা পুলিশ শুক্রবার সকাল ৯টার দিকে এ লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে জুয়েল মিয়ার লাশ ডাউকী গ্রামের মসজিদের পিছনে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত জুয়েল মিয়া ডাউকী গ্রামের সাবিজ মিয়ার পুত্র। সে পাশ্ববর্তী কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় ফেল করার পর এবারও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাকে তাকে খুন করা হয়েছে। কে বা কারা কি কারণে জুয়েলকে খুন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নেত্রকোনায় কলেজছাত্রের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮