পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মৌলভীবাজারে একই ঘর থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার! বাংলার খবর

ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে রুপনা বিশ্বাস (১৫), মনিকা বিশ্বাস (১৬) নামে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৪ টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবরবন্দ গ্রাম থেকে পুলিশ মরদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবরবন্দ গ্রামের মৃত হিরেন্দ্র বিশ্বাসের মেয়ে রুপনা বিশ্বাস ও প্রতিবেশী সুনীল বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাস একসঙ্গে চলাফেরা করতো। রুপনা পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী আর ২০১৭ সালে দশম শ্রেণিতেই মনিকার লেখাপড়ার ইতি ঘটে। সকাল ১১ টার দিকে তাদের দুইজনের মা বিদ্যুৎ বিল পরিশোধ করতে রাজনগর উপজেলা সদরে যান।

পরে সাড়ে ১২ টার দিকে মনিকা বিশ্বাসের ছোট বোন কনিকা বিশ্বাস বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে ঘরের সামনের দরজা বন্ধ দেখতে পায়। তখন সে গোয়াল ঘরের দরজা দিয়ে বসত ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহদুটি দেখে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এসে দেখেন মনিকা ও রুপনার মরদেহ গলায় রশি ও ওড়না প্যাঁচানো অবস্থায় পাশাপাশি ঝুলছে। পরে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

রাজনগর থানার ওসি শ্যামল বণিক জানান, প্রাথমিক আলামতে ওই কিশোরীরা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারে একই ঘর থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার! বাংলার খবর

আপডেট টাইম : ০৩:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮