অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সড়কে ধান চাষ!

4_52481বাংলার খবর২৪.কম : মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকাসহ ১৪টি ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম কালকিনি-ভূরঘাটা সড়কের বিভিন্ন স্থানে ধানের চারা ও গাছের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

সড়কে চরম দুর্ভোগের শিকার হয়ে সোমবার দুপুরে এভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি সৈয়দ আবুল হোসেনের তৎপরতায় ২১ কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার কালকিনি-ভূরঘাটা সড়ক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু সড়ক খুঁড়ে রেখে লাপাত্তা হয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্টার কো-রোড এন্ড ব্রিজ নামের প্রতিষ্ঠানটি।

ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে থাকেন হাজার হাজার সাধারণ মানুষ। সড়কটির দুই পাশে উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কালকিনি উপজেলা পরিষদ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, কালকিনি থানা, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি, কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালকিনি ফাজিল মাদরাসা, কালকিনি বাজারসহ বিভিন্ন এনজিও অফিস হওয়ায় সকলের কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে।

তাছাড়া সড়কটি ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় রাজধানীসহ মাদারীপুর জেলা শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। তাই জীবনের ঝুঁকি নিয়ে বিগত চার বছর ধরে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকলের চলাচল করতে হচ্ছে অথচ দেখার কেউ নেই।

অপরদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান যে টুকু কাজ সম্পন্ন করেছে তাতে অনিয়মের অভিযোগ উঠেছে পাহাড় সমান।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ মাদারীপুর জেলা অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী তানিমুল হক বলেন ‘ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন হয়েছে। কাজে অনিয়মের অভিযোগ আমরাও পেয়েছি। তবে ঈদের পর ছাড়া কাজ শুরু করা সম্ভব নয়।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সড়কে ধান চাষ!

আপডেট টাইম : ০১:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪