পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

হবিগঞ্জে নতুন করে গ্যাসের সন্ধান

ডেস্ক : দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা হবিগঞ্জের শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি চালু হলে এখান থেকে দৈনিক ২৫ মিলিয়ন সিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

দুই মাস ধরে ওয়ার্ক ওভার কাজ শেষে আজ মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গ্যাস মজুদ থাকার কথা জানায়।

বাপেক্স-এর পরিচালক (অনুসন্ধান) খন্দকার শাহজাহান জানান, ১৯৬৩ সালে শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবারাহ শুরু হয়। কিন্তু ২০১২ সালে এ কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি বের হলে এটি বন্ধ করে দেওয়া হয়।

‘পরবর্তীতে নতুন গ্যাসের মজুদ অনুসন্ধান করতে শাহজিবাজার এবং সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত কূপে কাজ শুরুর উদ্যোগ নেয় বাপেক্স। গত দুই মাস আগে শাহজিবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপে কাজ শুরু হলে মঙ্গলবার দুপুরে বাপেক্স নিশ্চিত হয়, এ কূপে গ্যাস রয়েছে। প্রাথমিকভাবে ২৭৫ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করছি। এটি সচল হলে এখান থেকে দৈনিক ২৫ মিলিয়ন সিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।’

খন্দকার শাহজাহান আরও বলেন, এই মুহূর্ত থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব। তবে আগের সঞ্চালন লাইনটি যথাযথ রয়েছে কি-না, তা পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সঞ্চালন লাইন ঠিক থাকলে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

হবিগঞ্জে নতুন করে গ্যাসের সন্ধান

আপডেট টাইম : ০৫:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮