অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিয়ে যা বললেন মওদুদ!

ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, মাহমুদুর রহমান আইনে বিশ্বাস করেন বলেই কুষ্টিয়ায় একটি ভিত্তিহীন মামলায় জামিন নিতে গিয়েছিলেন। কিন্তু তার উপর যেভাবে পরিকল্পত আক্রমণ হয়েছে তা ন্যাক্কারজনক। পুলিশের সামনে আক্রমণ হয়েছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। সুতরাং এই ব্যর্থতার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তাদের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

মঙ্গলবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, বিএসপিপি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মওদুদ বলেন, মাহমুদুর রহমানের উপর আক্রমণের ঘটনায় পুরো জাতি স্তম্ভিত ও ক্ষুব্ধ। এটা জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। তাকে রাজনৈতিক কারণে হত্যার উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা হয়েছে। এই হামলার প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, এই সরকার কৌশলে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণে রেখেছে। যদি তাদের বিরুদ্ধে কেউ লেখে তাহলে তারা ব্যবস্থা নেয়। কারণ এটা একটি স্বৈরাচারী সরকার। আমি আশা করি, আগামী ২ মাসের মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটবে। আমরা মাঠে নামবো। মাহমুদুর রহমানের রক্ত বৃথা যেতে দেবে না এদেশের মানুষ। একদিন এর বিচার হবেই। আন্দোলনের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালীম ডোনার, বিএফইউজের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজ) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিয়ে যা বললেন মওদুদ!

আপডেট টাইম : ০৫:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮