পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিএনজি চালকের ঘুমে প্রাণ গেলো যাত্রীর

পাবনা :গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়ায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে প্রাণ গেলো রুহুল মোল্লা (৫৫) নামে যাত্রীর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিনজন। বুধবার (২৫ জুলাই) দুপুরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল মোল্লা সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের খয়রান গ্রামের মৃত ইনতাজ মোল্লার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার খয়রান গ্রামের ওসমান আলীর ছেলে নিফাজ আলী, উলাট গ্রামের তোফাজ্জল হোসেন তোফাই। আহত সিএনজি চালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুজানগর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা পাবনায় যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে অটোরিকশা ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুহুল মোল্লার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানিয়েছেন, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এর জন্য চালকের অবহেলা দায়ী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিএনজি চালকের ঘুমে প্রাণ গেলো যাত্রীর

আপডেট টাইম : ০১:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮