অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মিশরে মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড

ডেস্ক: মিশরের গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির রাজধানীর রাক্কা স্কয়ারে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে শনিবার আদালত তাদের এ শাস্তি দেয়। তাদের বিরুদ্ধে ‘অবৈধ বিক্ষোভ’ ও হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মিশরের নিয়ম অনুযায়ী কারও মৃত্যুদণ্ড দিতে হলে কোর্টের আদেশ শিগগিরই দেশটির প্রধান ইসলামিক আইন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তবে সাধারণত ইসলামিক আইন কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুফতি আদালতের কোনো রায়ের সঙ্গে দ্বিমত করেন না।

উল্লেখ্য, ২০১৪ সালে মুসলিম ব্রাদারহুডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদীকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় ইসলামিক আইন কর্তৃপক্ষ বাতিল করে দেয়। পরে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মিশরে মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৩:২৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮