অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘পদত্যাগ সমাধান না, দুর্ঘটনা কমাতে ভূমিকা রেখেছি’

ডেস্ক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, তাঁর পদত্যাগে সমস্যার সমাধান নয়। বরং তিনি এই সেক্টরে (পরিবহন) থাকার কারণেই অনেক দুর্ঘটনা কমানোর ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পেরেছেন।

আজ সোমবার সচিবালয়ে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

গতকাল রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।

ওই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা ঘটলেই যে আমার পদত্যাগ অনেকে দাবি করেন, আমি তাঁদের অনুরোধ করব আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন বা বলতে পারেন আপনি গেলেই (মন্ত্রী) সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। এর আগেও শহীদ মিনারে পদত্যাগ দাবি করা হয়েছিল। পদত্যাগ সমস্যার সমাধান নয়।’

মন্ত্রী বলেন, ‘বরং ছাত্র বন্ধুদের বলতে চাই আমি এখানে আছি বলেই অনেক দুর্ঘটনা হ্রাস করার ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পেরেছি। ওই দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শ্রমিকদের পক্স থেকে কোনো প্রতিবাদ করা হবে না।’

জাবালে নূরের মালিক তাঁর আত্মীয় এ ব্যাপারে জানতে চাইলে শাজাহান খান জানান, এখানে তাঁর আত্মীয় আছে কি না তা তাঁর জানা নেই।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘পদত্যাগ সমাধান না, দুর্ঘটনা কমাতে ভূমিকা রেখেছি’

আপডেট টাইম : ০৩:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮