অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম হলেও বাকিগুলোতে শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ সোমবার নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, রাজশাহীর ১৩৮ কেন্দ্রের সবগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সিলেটের ১৩৪ কেন্দ্রের মধ্যে দুইটি ব্যতিত সবগুলোর ভোট সুষ্ঠু হয়েছে। তবে বরিশালে ১২৩টি কেন্দ্রের মধ্যে বিক্ষিপ্ত ঘটনায় একটিতে ভোট স্থগিত করা হয়েছে। আর ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব ফলাফল স্থগিত করা হয়েছে।

রাজশাহীর মেয়র প্রার্থী অনিয়মের অভিযোগ এনে ভোট দেননি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীতে ভোটে কোন অনিয়ম হয়নি।
তিনি নির্বাচনকে কিভাবে নিয়েছে সেটা তার ব্যাপার।

নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনে কোন প্রকার অনিয়ম প্রত্যাশা করি না। প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া তথ্যই আমাদের কাছে গ্রহনযোগ্য। তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বরিশালে মেয়র প্রর্থী মনিষা চক্রবর্তির উপর হামলা বিষয়ে সিইসি বলেন, নির্বাচনে সকল বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। ওই প্রার্থী চাইলে মামলা করতে পারেন। আমরা তাকে সেই পরামর্শ দেবো।

বরিশালে কয়কজন প্রার্থী পুনরায় ভোটগ্রহনের আবেদন জানিয়েছেন, এ বিষয়ে তিনি বলেন, বরিশালে পুনরায় ভোট নেয়ার অবস্থা হয়নি। আমরা পেয়েছি ১৫ কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন, সেটি আমরা করব। কিন্তু পুনরায় নির্বাচন করার অবস্থা সেখানে নেই।

তবে তিন সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচন কমিশনার

আপডেট টাইম : ০৩:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮