অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সরকার উপকূলীয় জনগোষ্ঠীকে বঞ্চিত করছে : টিআইবি

বাংলার খবর২৪.কমindex_52530 : জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে পর্যাপ্ত বরাদ্দ না দিয়ে সরকার উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে চরমভাবে বঞ্চিত করছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কেন্দ্র (টিএসসিতে) জাতিসংঘ জলবায়ু সম্মেলন ২০১৪’ উপলক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। অ্যাকটিভিসটা বাংলাদেশ ও টিআইবি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে এই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন। এছাড়াও মানবন্ধনে টিআইবি ও অ্যাকটিভিসটা বাংলাদেশের অর্ধশতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জন্য সরকার ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) গঠন করেছিল। যেখানে প্রতিবছর বার্ষিক বাজেটের একটা বিশেষ অংশ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু ২০১৩ অর্থবছরে সরকার ফান্ডে কোন বরাদ্দ দেয়নি। এছাড়া চলতি অর্থবছরে যা দিয়েছে তার পরিমাণ অত্যন্ত কম। এর মাধ্যমে সরকার দেশের উকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে প্রতারণ করেছে।

জাতিসংঘে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ইফতেখারুজ্জামান বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো তিনি যেন বিশ্ব নেতাদের সামনে জলবায়ু পরিবর্তনের ফলে অনুন্নত বিশ্বের দেশগুলো কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা তুলে ধরেন।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

সরকার উপকূলীয় জনগোষ্ঠীকে বঞ্চিত করছে : টিআইবি

আপডেট টাইম : ০১:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪