পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ফিরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

ডেস্ক : আইন অমান্য করে উল্টোপথে বাংলামোটর যাবার পথে বাণিজ্যমন্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রটেকশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা গাড়ি ছেড়ে দেবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা ছাড়েনি। বুধবার দুপুর পৌনে দুটোর সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি শাহাবাগ থেকে উল্টোপথে বাংলামোটর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় উল্টোপথে গাড়ি দেখে শিক্ষার্থীরা পথ আটকে দাড়ায়।

এসময় তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের গাড়িটি ছেড়ে দেবার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তখন স্লোগান দিতে থাকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘রাস্তা ভরে লাশে, মন্ত্রী কেন হাসে’ বলে স্লোগান দিতে থাকে।

এ সময় পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা বারবার ‘আইন সবার জন্য সমান’ স্লোগান দিতে থাকে এবং গাড়ির সামনে বসে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়ে বাণিজ্যমন্ত্রীর গাড়ি আবার শাহবাগে ফিরে যায়।

এ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘ছাত্ররা আমাকে আটকায়নি। আমি নিজেই গাড়ি থেকে নেমে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ফিরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

আপডেট টাইম : ০৬:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮