অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ছাত্র-ছাত্রীদের সাথে পুলিশের আচরণ দেখে সোহেল তাজও হতবাক!

ডেস্ক : মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজও রাজধানী ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে অবস্থানের পক্ষে সরব হয়েছেন।

বুধবার (১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে প্রশ্ন করেন, ‘এগুলো কী হচ্ছে?’

সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্টে প্রকাশিত তিন ছবির একটিতে দেখা যায়, কয়েকজন স্কুলছাত্রীকে লাঠি হাতে ধাওয়া করছেন এক পুলিশ কর্মকর্তা। আরেকটিতে দেখা যায়, এক স্কুলছাত্রের কলার চেপে ধরে তাকে শাসাচ্ছেন আরেকজন পুলিশ কর্মকর্তা। তৃতীয় ছবিটিতে দেখা যায়, এক শিশুর গলা চেপে ধরেছেন আইন-শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের আরেকজন কর্মকর্তা।

প্রথম দু’টি ছবি শিক্ষার্থীদের আন্দোলন সংক্রান্ত সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে। তৃতীয় ছবিটিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত, গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া দুই বাসের চাপায় নিহত হন একটি কলেজের দুই শিক্ষার্থী। আহত হন আরও কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে তখন থেকেই ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। উত্তাল ঢাকা শান্ত করতে এমন ঘৃণ্য পদক্ষেপ নেয় কিছু কিছু পুলিশ কর্মকর্তা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ছাত্র-ছাত্রীদের সাথে পুলিশের আচরণ দেখে সোহেল তাজও হতবাক!

আপডেট টাইম : ০৩:৩৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮