অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

লাইসেন্স নেই ডিআইজি ড্রাইভারের, গাড়িরও নেই কাগজ

ডেস্ক : গাড়িতে ‘পুলিশ’-এর সাইনবোর্ড নিয়ে পার পেতে চেয়েছিলেন নৌপুলিশের ডিপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিব। কিন্তু, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে তিনি আজ (২ আগস্ট) ধরা পড়লেন রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায়।

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিআইজি হাবিবের গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এমনকি, গাড়ির চালক তার ড্রাইভিং লাইসেন্সও দেখাতে পারেননি।

পুলিশের পোশাক পরিহিত দেহরক্ষী নিয়ে ডিআইজি হাবিব কোন রকমের বৈধ কাগজপত্র ছাড়া চলছেন দেখে বিস্মিত হন উপস্থিত সবাই।

ঘটনাস্থলেই পক্ষ থেকে নৌ পুলিশের সেই উচ্চপদস্থ কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটি সত্য যে গাড়িটির কোনো রেজিস্ট্রেশন পেপার নেই। এমনকি, চালকেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।”

“এটি সরকারি গাড়ি এবং গাড়িটির বিষয়ে আমি কিছু জানি না,” যোগ করেন হাবিব।

এছাড়াও, আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, বন্দর নগরীর দামপাড়া এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর একটি জিপ থামিয়ে এর কাগজ-পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি গাড়িটির চালক।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

লাইসেন্স নেই ডিআইজি ড্রাইভারের, গাড়িরও নেই কাগজ

আপডেট টাইম : ০৩:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮