অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

বগুড়ায় ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেস্ক : বগুড়ায় মাদক ব্যবসায়ী এক দম্পতিকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার মোকামতলায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দস্পতিকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের আসমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন শিল্পী (২৫)।

পুলিশ জানিয়েছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান জানান, আঞ্জুয়ারা খাতুন শিল্পী তার ভ্যানিটি ব্যাগে এবং তার স্বামী শরিফুল ইসলাম একটি সাইড ব্যাগে করে ফেন্সিডিলগুলো বহন করছিল। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকাগামী একটি বাস মোকামতলায় থামিয়ে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, গ্রেফতার করা ওই দম্পতি ঢাকার কুড়িল বিশ্বরোডে একজনের কাছে ফেন্সিডিলগুলো পৌঁছে দিতে যাচ্ছিল। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং আসামিদের বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বগুড়ায় ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮