পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কর্মচারীকে মারধরের ঘটনায় বরিশালে এসআই ক্লোজড

ডেস্ক: আদালতের এক কর্মচারীকে মারধরের অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাহকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে কোতয়ালি থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

মারধরের শিকার মো. খান আসলাম বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এমএলএসএস (চতুর্থ শ্রেণীর কর্মচারী) পদে কর্মরত। চাকরির সুবিধার্থে নগরীর ফজলুল হক এভিনিউ টিঅ্যান্ডটি মসজিদ সংলগ্ন মেসে থাকেন তিনি।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. খান আসলামকে গত মঙ্গলবার রাতে পুলিশ বেদম মারধর করেছিল। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের এক কর্মচারীকে বিনাকারণে মারধর করার অভিযোগের সত্যতা পাওয়ায় এসআই খালেকুল বাদশাহকে কোতোয়ালি থানা থেকে পুলিশ লাইন্সে ক্লোজডের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন।

প্রসঙ্গত, আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী আসলাম খান গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মোবাইলে ফোনে রিচার্জ করার জন্য আদালত সংলগ্ন মেস থেকে সড়কে বের হন। রিচার্জের পর মেসের সামনে দাঁড়িয়ে পারিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। এসময় এসআই খালেকুল বাদশার নেতত্বে একদল টহল পুলিশ গভীর রাতে সড়কে বের হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে আসলামের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাকে বেদম মারধর করে। পরদিন আসলাম এ বিষয়ে অভিযোগ জানিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কর্মচারীকে মারধরের ঘটনায় বরিশালে এসআই ক্লোজড

আপডেট টাইম : ০৮:১৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮