অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফেলানী হত্যা: ঘটনাস্থল পরিদর্শন করলেন বিএসএফ আদালতের বিচারকরা

বাংলার খবর২৪.কম index_52583: বিশ্বব্যাপী আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম সোমাবার থেকে আবারো শুরু হয়েছে। মঙ্গলবার বিএসএফ’র জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতের বিচারকরাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা ফেলানী যেখানে নিহত হয়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম-৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আখন্দ জানান, ভারতের কুচবিহার জেলা সদরে অবস্থিত বিএসএফ সেক্টর সদর দফতরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে। মঙ্গলবার ওই আদালতের বিচারকরাসহ অন্যান্য কর্মকর্তারা সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৭ এর সাব-পিলার ২এস এবং ৩এস‘র মাঝামাঝি অবস্থিত ঘটনাস্থলে দুপুর সাড়ে ১২টার দিকে আসেন। সেখানে তারা প্রায় ১ ঘণ্টা অবস্থান করেন। স্থানটি বিএসএফ’র চৌধুরীহাট সীমান্ত ফাঁড়ির আওতাধীন। এর উল্টো দিকে বিজিবি’র অনন্তপুর সীমান্ত ফাঁড়ি অবস্থিত।

তিনি আরো জানান, জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে পুনরায় সাক্ষ্য দেওয়ার জন্য ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা আব্দুল হানিফকে এখন পর্যন্ত ডাকা হয়নি। তবে ডাকা হলে সহযোগিতা করার জন্য তাদের সঙ্গে পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন এবং তিনি নিজে যাবেন বলে সকলেই প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, বিগত ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ভারতের চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের কনস্টেবল অমিয় ঘোষ কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কুচবিহার জেলা সদরের সোনারী এলাকায় অবস্থিত ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের সদর দফতরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। এই বিচারের রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্যকে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছিল ওই আদালত। এই রায় প্রত্যাখান করে ফেলানী হত্যাকা-ের সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনারের কাছে আবেদন পাঠান ফেলানী’র বাবা নুরল ইসলাম। এরই প্রেক্ষিতে মামলাটি পুনর্বিচারের সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ কর্তৃপক্ষ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফেলানী হত্যা: ঘটনাস্থল পরিদর্শন করলেন বিএসএফ আদালতের বিচারকরা

আপডেট টাইম : ০২:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪