অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ ! Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১,২,৩,৪ ও ঢাকা জেলা সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত Logo রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি Logo পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ Logo পাটগ্রাম সীমান্তে পুশইনের জন্য আনা ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১, সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান’কে নিয়ে মিথ্যা অপপ্রচার ফেসবুক পেজে Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা

বাংলার খবর২৪.কম index_52564: দক্ষিণ কোরিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশেষ সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত। বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ রয়েছে। আরো বিনিয়োগ করে কোরিয়া এ সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।’

মঙ্গলবার মন্ত্রী দক্ষিণ কোরিয়ার সিউলে কোরিয়া ফাউন্ডেশন-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আয়োজিত ‘লান্স মিটিং এবং ইকোনমিক ডেভোলপমেন্ট অব কোরিয়া’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং এন্ড ফাইনান্স সার্ভিসেস সংস্থা গোল্ডম্যান শ্যাক্স এর তথ্যমতে আগামীতে বিশ্বের যে ১১টি দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ তার মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অপর গবেষণা সংস্থা ব্যাংকিং এন্ড ইনভেস্টমেন্ট সার্ভিসেস জেপি মর্গান-এর তথ্যমতে আগামীতে যে ৫টি দেশ বিশ্বের মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ তার মধ্যে একটি।

তোফায়েল বলেন, বাংলাদেশের রফতানি এখন ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ব্যাংকে রিজার্ভ ২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। আমাদের রফতানি আগামী ৫ বছরে ৪০ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার হবে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নতদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ এখন বাংলাদেশকে ডিউটি ফ্রি সুবিধা দিচ্ছে। বাংলাদেশের রফতানি বাণিজ্য বেড়েই চলেছে। সরকার ষষ্ঠ-পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক রফতানি বাণিজ্যের পরিধি বৃদ্ধির জন্য রফতানি বাজার সম্প্রসারণ এবং রফতানি পণ্য সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, বেলজিয়াম, কেনিয়া ও আইভোরিকোস্ট-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘কোরিয়া ফাউন্ডেশন প্রোগ্রাম’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশের ২৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল, কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব ক্যনজুমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাবৃন্দ সেখানে রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা

আপডেট টাইম : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪