অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

দেশে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ প্রয়োজন: ড. আতিউর রহমান

বাংলার খবর২৪.কম index_52538: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতাও অনেকটা কমে এসেছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতির জন্য বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি টেকশই উন্নয়নের মডেল দেশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এখন শুধু প্রয়োজন দীর্ঘ মেয়াদী বিনিয়োগ কার্যক্রম।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের এলামনাই এসোসিয়েশন ফ্লোরে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন (ডিইউএএ) এবং ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ লিমিটেড (ইবিএল) যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ড. আতিউর রহমান বলেন, বর্তমানে দেশে দরিদ্রের হার কমেছে এবং মাথাপিছু আয় আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। জিডিপি প্রবৃদ্ধির হার গড়ে ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আকু পেমেন্টের পরেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের উন্নত দেশে পরিণত করতে দক্ষ ও শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। আজকে যারা শিক্ষার্থী ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব গ্রহণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মো. রকীবউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. গাজীউল হক, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি আলী রেজা ইফতেখার প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগের ৫৬৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

দেশে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ প্রয়োজন: ড. আতিউর রহমান

আপডেট টাইম : ০২:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪