অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও নিষিদ্ধ ওষুধসহ আটক ৪

ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা বলে জানিয়েছে সংস্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৬ আগষ্ট) কলকাতা থেকে আসা ইউএস-বাংলা ও রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইটে ওই চার ভারতীয় যাত্রী চট্টগ্রাম আসেন।

আটককৃতরা হলেন- তপন সরকার, হ্যাপি সরকার, শুভ্রা মজুমদার ও প্রিয়াংকা মজুমদার। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ১৪৩ পিস ভারতীয় শাড়ি, ২৪ পিস থ্রি-পিস ও ২ হাজার ৬৩৮ পিস বিভিন্ন ধরনের নিষিদ্ধ ট্যাবলেট।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিমানবন্দর ইউনিটের সহকারী পরিচালক আবু হানিফ বলেন, ‘দুপুরে কলকাতা থেকে আসা দুটি ফ্লাইটের চার যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। অবৈধভাবে এসব পণ্য নিয়ে আসার দায়ে চার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।’

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এই কর্মকর্তার দাবি, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা চারজনই প্রায়শই কলকাতা-চট্টগ্রাম রুটে অবৈধ মালামাল আনা নেয়ার সঙ্গে জড়িত।

সহকারী পরিচালক আবু হানিফ জানান, জব্দকৃত ১৪৩ পিস ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা, ২৪ পিস থ্রি-পিসের মূল্য আনুমানিক তিন লাখ টাকা ও জব্দকৃত নিষিদ্ধ ওষুধের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও নিষিদ্ধ ওষুধসহ আটক ৪

আপডেট টাইম : ০৬:২২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮