পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

খুলনায় বোমাসহ ৫ জঙ্গি গ্রেপ্তার

wpid-banglarkhabar24-banner.png.pngবাংলার খবর২৪.কম : তাদের কাছ থেকে চারটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রপন্থায় প্ররোচনামূলক বই, ডায়েরি ও খাতাপত্র উদ্ধার করা হযেছে বলে ফুলতলা থানার ওসি মো. ইলিয়াছ ফকির জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাঁদপুর গ্রামের আহম্মেদের মালিকানাধীন একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে পারভেজ হোসেন (২৬) আল্লাহর দলের খুলনা জেলা শাখার প্রধান বলে জানান তিনি।

গ্রেপ্তার অন্য চারজন হলেন- আব্দুর রহিম (২৮), মো. সেলিম (২৩), আলী হোসেন (২৪) ও বিশ্বজিৎ দেবনাথ ওরফে মাহিন আহম্মেদ (২৮)।

নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের কেন্দ্রীয় প্রধান মতিন মেহেদী আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তিনি বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বলে ওসি ইলিয়াস জানিয়েছেন।

তিনি বলেন, “চাঁদপুরের ওই মেস থেকে সংগঠনটির কার্যত্রম পরিচালিত হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে তারা বলেছে, বর্তমান সরকারকে তারা মানে না। তারা আল্লাহর আইন কায়েম করার জন্য সংগ্রামে নেমেছে। তারই অংশ হিসেবে তারা ফুলতলার ওই মেসে থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল।”

গ্রেপ্তার পাঁচ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

খুলনায় বোমাসহ ৫ জঙ্গি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪