পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির

‘কলচার্জ ১০ পয়সা করার দাবি’

ডেস্ক : দেশের সব মোবাইল ফোন অপারেটরের মিনিট প্রতি কলচার্জ ১০ পয়সা করার দাবি জানিয়েছে সিটিজেনস রাইটস মুভমেন্ট। বিটিআরসি সব মোবাইলের জন্য প্রতি মিনিট সর্বোচ্চ ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা ট্যারিফ নির্ধারণের পর এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। ১৮ আগষ্ট (শনিবার) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদে সম্মেলনে তারা এ দাবি জাানান।

সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কলরেট বিষয়ে বিটিআরসির ভাষ্য শুনলে মনে হয়, তারা মোবাইল ফোন কোম্পানিগুলোর মুনাফা বাণিজ্যের অংশীদার ছাড়া আর কিছু নয়। কখনো কলরেট বাড়িয়ে, কখনো নানা প্যাকেজের ফাঁদে, কখনো বা ভিওআইপি ব্যবসার ফাঁকে মোবাইল ফোন অপারেটররা বিদেশে প্রায় ৫ লাখ কোটি টাকা পাচার করেছে।

বিটিআরসি সাবেক চেয়ারম্যান মার্গুব মোর্শেদ বলেন, আমাদের দেশের ন্যাশনাল অডিট হাউসই এ কাজ করতে পারবে। তারাই বের করতে পারবে কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আর কত টাকা দেশ থেকে বেরিয়ে গেছে। হাউজ কুপার্সের দরকার নেই। একই সঙ্গে দুই দশকে মোবাইল ফোন অপারেটররা কত টাকা বিদেশে নিয়েছে, তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে কলচার্জ কমানোসহ ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। একইভাবে মোবাইল ফোনের কলরেট বৃদ্ধিকে অনৈতিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

‘কলচার্জ ১০ পয়সা করার দাবি’

আপডেট টাইম : ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮