অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক : জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেলজয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া শোক জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শনিবার প্রথম প্রহরে মারা যান জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেলজয়ী কফি আনান। মৃত্যুকালে কফি আনানের বয়স হয়েছিল ৮০ বছর।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এছাড়া কফি আনানের মৃত্যুতে শোক জানিয়ে জাতিসংঘ অভিবাসন সংস্থা এক টুইটারে লিখেছে, আজ এক মহান নেতা ও স্বপ্নদর্শী মানুষকে হারিয়ে আমরা শোকাহত।

বিশ্বজুড়ে সুপরিচিত ঘানার বংশোদ্ভূত কফি আনানই প্রথম কোনো আফ্রিকান, যিনি বিশ্বের শীর্ষ সংগঠন জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংস্থাটিতে দায়িত্বপালন করেন।

মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

এছাড়া ২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারসের প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি। ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮