অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৯৫৮ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার সন্ধ্যা ৬টার দিকে হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর কুলগাঁও এলাকার মুহাম্মদ সুলতানের ছেলে মো. হাবিবুর রহমান (২৯) ও কক্সবাজারের ইসলামপুর নাপিতখালীর বাঁশকাটা এলাকার দীল মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৩৫)।

র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক মিয়ার বি-ব্লক, ১১৭ নং বাসার সামনে পায়ে চলা রাস্তার কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে ধাওয়া করে হাবিবুর রহমান ও ইউসুফকে আটক করা হয়। তাদের দেহ এবং হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধারকৃত মালামালসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৪:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮