অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিআরটিএর অভিযান : ৭৬ মামলায় ৯৮ হাজার টাকা জরিমানা

ফারুক আহম্মেদ সুজন : চট্টগ্রাম নগরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একদিনেই ৭৬টি মামলায় ৯৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া অভিযানে ফিটনেসবিহীন ৩টি লোকাল বাস জব্দ করে ড্যাম্পিংয়ে প্রেরণ এবং ফিটনেস না থাকায় ১০টি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে বিকাল পর্যন্ত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ও মো. জিয়াউল হক মীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নগরীর টাইগারপাস মোড়ের আগে বিন্না ঘাস প্রকল্প এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীরের নেতৃত্বে ৫০টি মামলায় ৬৭ হাজার ৫০০ টাকা এবং টাইগার পাস পুলিশ বক্সের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হকের নেতৃত্বে ২৬টি মামলায় ৩১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। রুট পারমিট, লাইসেন্স, রেজিস্ট্রেশন, হেলমেট, যানবাহন বীমা, হাইড্রোলিক হর্নের জন্য জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চালকদের সচেতন করা হচ্ছে। আর যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিআরটিএর অভিযান : ৭৬ মামলায় ৯৮ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৪:০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮