পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাড়ির ধাক্কা খেয়ে মাটিতে পড়েছিল শিশুটি

ডেস্ক: রাতে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে মাটিতে পড়েছিল পথশিশুটি। তাকে কেউ চিনতো না, পরিচিত কেউ ছিল না, তাই দীর্ঘক্ষণ সেখানেই পড়েছিল। প্রায় ১০-১২ মিনিট পড়ে থাকার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

হতভাগা এই পথশিশুর নাম লুৎফর। বয়স ১১ বছর। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান নর্দা এলাকায় এ ঘটনা ঘটে। বৃষ্টিতে কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

বৃষ্টিতে দীর্ঘক্ষণ মাটিতে পড়ে থাকার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। অবশেষে রাত সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টিতে প্রায় ১৫ মিনিটের বেশি সময় শিশুর দেহটি মাটিতে পড়েছিল। আমাদের সিগন্যাল দিয়ে পাশের সড়ক দিয়ে যেতে বলা হয়েছে, অথচ অপরিচিত হওয়ার কারণে কেউ তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাচ্ছিল না।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো যানবাহানের চাপায় গুরুতর আহত অবস্থায় পড়েছিল ওই শিশু। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লুৎফরের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাড়ির ধাক্কা খেয়ে মাটিতে পড়েছিল শিশুটি

আপডেট টাইম : ০২:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮