অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

‘বাতিল-স্থগিত’ পাঁচ আমলার সনদ জালিয়াতির শাস্তি!

ফারুক আহম্মেদ সুজন : 5-Sec.-2চার সচিবের সনদ বাতিল ও এক সচিবের সনদ স্থগিতই হচ্ছে পাঁচ আমলার মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির শাস্তি। সরকারের ক্ষমতাধর এই পাঁচ অভিযুক্ত আমলাই থেকে যাচ্ছেন সেফসাইডে। বহাল থাকছে চাকরি, বেতন-ভাতা ও মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদে নেওয়া সুবিধাদি।

মুক্তিযোদ্ধা না হয়েও চাকরির মেয়াদ বাড়াতে খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে.এইচ মাসুদ সিদ্দিকীসহ চার সচিব ও একজন যুগ্ম সচিব মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করেছিলেন। চাঞ্চল্যকর এবিষয়টি প্রকাশ হয়ে পড়লে এ নিয়ে তদন্ত শুরু হয়।

মুক্তযুদ্ধ মন্ত্রণালয়ের তদন্তে অভিযোগের সত্যতা মিললে কে.এইচ মাসুদ সিদ্দিকীকে ওএসডি করা হয়। এর পর দুর্নীতি দমন কমিশন দুদক এই সনদ জালিয়াতির বিষয়টি তদন্ত শুরু করে। দুদকের তদন্তেও জালিয়াতির বিষয়টি ধরা পরে। গত সপ্তাহে দুদকের পক্ষ থেকে অভিযুক্ত পাঁচ সচিবের সনদ বাতিলের জন্য চিঠি দেওয়া হয়। দু’দিন আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এদের সনদ বাতিল করে।

মাসুদ সিদ্দিকী ছাড়া সনদ বাতিল হওয়া অন্য চারজন হচ্ছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম.এম. নিয়াজ উদ্দিন মিঞা, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ.কে.এম আমির হোসেন এবং ওএসডি হওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার। অভিযুক্তরা চাকরির মেয়াদ বাড়াতে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেছিলেন।

ক্ষমতাধর এই পাঁচ আমলার কৃতকর্ম নিয়ে গণমাধ্যমে ঝড় তুললেও সরকারের একটি অংশ থাকছে অভিযুক্তদের পাশেই। চাকরি হারাতে পারেন’ এমন আলোচনা বেশ জোরালোভাবে শোনা গেলেও সরকারের ক্ষমতাধর ঐ অংশের কারণে অভিযুক্ত পাঁচ আমলাই থাকছেন সেফসাইডে। এতো আলোচনা ও লেখালেখির পরও অভিযুক্ত স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র গেছেন। তিনি ছাড়াও অপর চার সচিবের মধ্যে চাকরিতে বহাল আছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ.কে.এম আমির হোসেন ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান। এছাড়া ওএসডি আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে.এইচ মাসুদ সিদ্দিকী এবং এই মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

‘বাতিল-স্থগিত’ পাঁচ আমলার সনদ জালিয়াতির শাস্তি!

আপডেট টাইম : ১০:১৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪