অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

ডেস্ক : স্কুলে যাওয়া–আসার পথে আলী হোসেনের মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত এলাকার কয়েকজন বখাটে। এ বিষয়ে বাসায় জানালে আলী হোসেন ওই বখাটেদের কাছে যান, তর্কাতর্কি হয় তাঁদের মধ্যে। সেই রাগে কিছুদিন পর সুযোগ বুঝে মোটরসাইকেলে চাপা দিয়ে আলী হোসেনকে হত্যা করে বখাটেরা। নির্মম এই ঘটনা ঘটে বরগুনার আমতলী উপজেলার গাজীপুর গ্রামে।

এ ঘটনায় মো. হিরণ গাজী (২৫) নামের এক বখাটেকে গত রোববার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র‍্যাব-৮। আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় গ্রেপ্তার হওয়া হিরণ গাজীকে গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত করা হয়। হিরণ গাজী বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের রমজান গাজীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৮ পটুয়াখালী কোম্পানি অধিনায়ক মেজর মো. মাসুদ রানা জানান, গাজীপুর গ্রামের আলী হোসেনের স্কুলপড়ুয়া মেয়েকে (১৫) স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন হিরণ গাজীসহ কয়েকজন। গত ৬ সেপ্টেম্বর সকালে আলী হোসেনের মেয়ে ও এক ভাগনি স্কুলে যাচ্ছিল। এ সময় তাদের পথ আটকে উত্ত্যক্ত করেন হিরণ। বাড়িতে এসে মেয়ে মা-বাবাকে বিষয়টি জানায়। পরে এ ঘটনার বিষয়ে আলী হোসেন হিরণের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। আলী হোসেনকে হত্যার হুমকিও দেন।

গত ২৪ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে আলী হোসেন গাজীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে হিরণ গাজী ও তাঁর সঙ্গী আরিফ হোসেন (২৫) দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে করে এসে আলী হোসেনকে চাপা দেন। এতে গুরুতর আহত হন আলী হোসেন। তাঁকে প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর আলী হোসেন মারা যান।

র‍্যাব জানায়, এ ঘটনার পর আমতলী থানায় একটি মামলা হয়। ঘটনার পর থেকে বখাটে হিরণ ও তাঁর সহযোগী আরিফ পলাতক ছিলেন। র‍্যাব ৮ পটুয়াখালীর ক্যাম্পের সদস্যরা বখাটে হিরণ ও তাঁর সহযোগীকে গ্রেপ্তারে অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে বখাটে হিরণকে র‌্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেন। আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

আপডেট টাইম : ০২:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮