অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুষ্টিয়ায় স্কুলছাত্র হৃদয় হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক: কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র মুতাসসিম বিন মাজেদ হৃদয়কে অপহরণ ও হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান সাত বছর আগের এ মামলার রায় দেন।

২০১১ সালের ২৩ মে সন্ধ্যায় কুষ্টিয়ার তেঘরিয়া পূর্বপাড়া এলাকা থেকে কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হৃদয়কে অপহরণ করা হয়। চার দিন পর তার মা তাসলিমা খাতুনকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

তাসলিমা ওই বছর ২ জুন দুই লাখ টাকা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলেও হৃদয়কে মুক্তি না দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দেয় অপহরণকারীরা।

এদিকে ছেলে অপহৃত হওয়ার পর ৩১ মে তাসলিমা থানায় একটি মামলা করেন।

অপহরণের ১৩৪ দিন পর গ্রেফতার এক আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১০ মাইল এলাকা থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

আসামিদের মধ্যে মো. সাব্বির খান রায়ের সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি হেলাল উদ্দীন ওরফে ড্যানী ও আব্দুর রহিম ওরফে ইপিআর পলাতক।

রায়ে একটি ধারায় আসামিদের তিনজনকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি ধারায় তাদের সবাইকে যাবজ্জীবন সাজা ও এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুষ্টিয়ায় স্কুলছাত্র হৃদয় হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৮:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮