অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শমসের মবিনকে দেখে ‘ছি ছি’ করলেন ক্ষুব্ধ সমর্থকরা

ডেস্ক: সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায় যোগ দিয়েছেন সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী। বিকল্পধারায় যোগ দিয়েই তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন।

একাদশ নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার মনোনয়ন ফরম দাখিলের শেষদিনে বিকেলে সিলেটে মনোনয়পত্র দাখিল করেছেন। তিনি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার সময় তাকে দেখে সেখানে সমবেত বিএনপি সমর্থকরা সমস্বরে ‘ছি ছি’ বলতে থাকেন। এর কিছুক্ষণ পর তিনি ফিরে এসে গাড়িতে ওঠেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি সমর্থকর ও কর্মীরা বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের একপর্যায়ে শমসের মবিন চৌধুরীর গাড়িতে লাথি দেয়ার ঘটনা ঘটে। তার গাড়িতে লাথি মারে এক বিএনপি সমর্থক। সেখানে উপস্থিত বিএনপির সমর্থকদেরকে শমসের মবিনকে নিয়ে কটু বাক্যও বলতে শোনা যায়।

শমসের মবিন চৌধুরী সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে লড়াই করার জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় শমসের মবিন বলেন, আমি আশাবাদী এই আসনে আমাকে মনোনয়ন দেয়া হবে। এ নিয়ে মহাজোটের মধ্যে আলাপ-আলোচনা চলছে। আশা করি শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দেবে।

উল্লেখ্য, বি চৌধুরীর বিকল্পধারা আওয়ামীলীগের সাথে আসন নিয়ে দরকষাকষি করছেন। আওয়ামীলীগ তাদেরকে তিনটির বেশি আসন দিতে রাজি নয় বলে জানা গেছে। যদিও বিকল্পধারাকে ব্যবহার করে সরকার বিএনপির নেতাদের ভাগিয়ে আনার চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলে কানাঘুষা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শমসের মবিনকে দেখে ‘ছি ছি’ করলেন ক্ষুব্ধ সমর্থকরা

আপডেট টাইম : ০৭:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮