পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পটুয়াখালীতে শিক্ষিকাকে যৌন হেনস্তা করায় শিক্ষককে ঝাড়ুপেটা

ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিছমত শ্রীনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হেনস্তার অভিযোগে স্কুলের সহকারী প্রধান শিক্ষককে ঝাড়ুপেটা করা হয়েছে বলে জানা গেছে। তবে ওই শিক্ষক বলছেন বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের কারণে ওই শিক্ষিকা এ কাণ্ডটি ঘটান।

মঙ্গলবার সকালে কিছমত শ্রীনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

স্কুলসূত্রে জানা গেছে, সকালে স্কুলের প্রধান শিক্ষক ছুটিতে থাকায় সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ তার কক্ষে দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক সহকারী শিক্ষিকার তার কক্ষে আসেন। কয়েক মিনিট পর তিনি ওই শিক্ষককে একটি ঝাড়ু দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। পরে অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পরে বিষয়টি নিয়ে ওই শিক্ষিকার সঙ্গে কথা হলে ঝাড়ুপেটার কথা স্বীকার করে আমাদের সময়কে জানান, ‘একটি বই নিয়ে সহকারী প্রধান শিক্ষকের কক্ষে গেলে তিনি আমার হাত ধরেন। আমাকে যৌন হয়রানীর চেষ্টা করলে কক্ষে থাকা ঝাড়ু দিয়ে তাকে পেটাই।’

মো. হারুন-অর-রশিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে আমাদের সময়কে তিনি জানান, স্কুল কমিটি গঠন নিয়ে ওই শিক্ষিকা আমাকে জিজ্ঞাসাবাদ করেন। আমি কোনো উত্তর না দিলে দ্বন্দ্ব ঘটাতেই তিনি আমাকে পিটিয়ে লাঞ্চিত করেন।

এ ব্যাপারে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনছার উদ্দিন জানান, ঘটনার দিন তিনি স্কুলের জরুরি কাজে বাইরে ছিলেন। তবে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি জেনেছেন।

স্কুলের পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রধান শিক্ষক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পটুয়াখালীতে শিক্ষিকাকে যৌন হেনস্তা করায় শিক্ষককে ঝাড়ুপেটা

আপডেট টাইম : ০২:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮