অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি

আ.লীগের ৪ পর্যবেক্ষক সংস্থায় আপত্তি

ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনে থাকা চারটি দেশীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব না দেওয়ার জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এ আবেদন জানান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তিনি এই আবেদন জানান।

সিইসির সঙ্গে সাক্ষাতের পর এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনে ১১৮টি নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থা রয়েছে। এদের মধ্যে চারটি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তারা পর্যবেক্ষণ করতে গিয়ে নির্বাচন প্রভাবিত করতে পারে। সংস্থাগুলো হচ্ছ ডেমোক্রেসি ওয়াচ, যার প্রধান হচ্ছেন শফিক রেহমানে স্ত্রী তালেয়া রেহমান। খান ফাউন্ডেশন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের স্ত্রীর। বগুড়ার লাইট হাউস তারেক রহমানের। আর আদিলুর রহমানে প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার পরিষদ। এরা সবাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এদের পর্যবেক্ষণের দায়িত্ব দিলে বিপর্যয় ঘটতে পারে। তাই নির্বাচন কমিশনকে আমরা বলেছি যেন নিরপেক্ষ সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়।’

এনজিও ব্যুরোর নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হলে সম্প্রতি অধিকার নামে একটি সংস্থার নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এইচ টি ইমাম বলেন, অধিকার সংগঠনটিই আদিলুর রহমানের। সেটির নিবন্ধন বাতিল হলে এখন তিনি বাংলাদেশ মানবিকার পরিষদ চালাচ্ছেন।

এর আগে বিএনপি জানিপপ ও এর প্রধান ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে নির্বাচন পর্যবেক্ষণ থেকে দূরে রাখার অনুরোধ জানায়। অন্তত ৯টি বিদেশি সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন আগে বলেছে, তারা কেবল বিশেষজ্ঞ টিম পাঠাবে। নির্বাচন পর্যবেক্ষণ করবে না। আর নির্বাচন কমিশনে নিবন্ধিত দেশীয় ১১৮টি সংস্থার সবাই পর্যবেক্ষণে আগ্রহী। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা

আ.লীগের ৪ পর্যবেক্ষক সংস্থায় আপত্তি

আপডেট টাইম : ০৪:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮