অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কচুয়ায় বিএনপির প্রার্থীর গাড়ি বহরে হামলা-ভাংচুর : আহত ১০

নিজস্ব সংবাদদাতাঃ চাঁদপুরের কচুয়ায় বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের গাড়ি বহরে আওয়ামীলীগ সমর্থকদের হামলায় বিএনপি প্রার্থী মোশারফ হোসেনের ৫টি গাড়ি ভাংচুর সহ ১০ নেতা-কর্মী আহত।

বুধবার বিকেলে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন উপজেলার পাথৈর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ শেষে উজানী পীর সাহেবের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে আসলে পথিমধ্যে সাচার বাজার এলাকায় আওয়ামীলীগ সমর্থক নেতা-কর্মীরা এ হামলা চালায়।

হামলার পরপর সাচার বাজারে এক পথসভায় উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর প্রধান ও বিএনপি নেতা এমদাদুল হক তাদের বক্তব্য বলেন, আওয়ামী সমর্থক নেতা-কর্মীরা আমাদের প্রার্থীর গাড়ি ভাংচুর করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।যতপ্রকার হুমকি-ধমকি দেওয়া হোক না কেন গনতন্ত্র রক্ষায় আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবো।তারা জনতার উদ্দেশ্যে বলেন-আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয়কে ব্যাহত করা যাবেনা।

একইদিন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন জেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তারর নিকট তার নেতা কর্মীদের গ্রেফতার বন্ধ ও নির্বাচনী মাঠে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করে কাজ করার জন্য প্রশাসনের নিকট আবেদন করেন।

আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ জানান- বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষাপতি মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা মোশারফ হোসেনের নেতা-কর্মীদের উপর এ হামলা চালিয়ে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী সমর্থকদের দোষারোপ করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কচুয়ায় বিএনপির প্রার্থীর গাড়ি বহরে হামলা-ভাংচুর : আহত ১০

আপডেট টাইম : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮