অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পুলিশের সকল ডিআইজি এসপিকে ঢাকায় তলব

ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে বৈঠক করবে নির্বাচন কমিশন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সংস্থাগুলোকে বিশেষ দিকনির্দেশনা দেবেন এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের ব্যাপারে তাদের বক্তব্যও শুনবেন।

এদিকে বৈঠকে সিইসির দেয়া নির্দেশনা কীভাবে প্রতিপালন করা হবে- এ ব্যাপারে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে এ জন্য পুলিশের সকল রেঞ্জের ডিআইজি, সব ইউনিট প্রধান ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করবেন আইজিপি।

সূত্র জানিয়েছে, নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে পুলিশের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির কাজ তদারকি করবেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান।

পুলিশ সূত্র জানায়, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা দিচ্ছে পুলিশ সদর দফতর। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ধাপে ধাপে এ অভিযান জোরদার করা হবে। বাড়ানো হবে পুলিশের দৃশ্যমান তৎপরতা।

জানা যায়, নির্বাচনকালে যেসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তার একটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকাভুক্ত এলাকায় শান্তিপূর্ণ ভোটের জন্য বিপজ্জনক ব্যক্তিদেরও একটি তালিকা প্রণয়ন করেছে গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

পুলিশের সকল ডিআইজি এসপিকে ঢাকায় তলব

আপডেট টাইম : ০৮:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮