পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রংপুর-২ : পাওনা টাকার জন্য ধানের শীষের প্রার্থীর

ডেস্ক: পাওনা টাকার জন্য রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী সরকারের বাড়ি ঘেরাও করা হয়েছে। ওই প্রার্থীর ভাটায় আগাম টাকা দিয়ে ইট না পাওয়ায় অর্ধশতাধিক পাওনাদার বাড়ি ঘেরাও করে। প্রায় দুই ঘণ্টা পর প্রতিশ্রুতি পেয়ে পাওনাদাররা কর্মসূচি উঠিয়ে নেয়। গতকাল বুধবার দুপুরে রংপুরের বদরগঞ্জ পৌর শহরের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার কালুপাড়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এমএসবিএল নামে একটি ইটভাটা স্থাপন করেন সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও তাঁর নিকটাত্মীয় মোশারফ হোসেন। ভাটা স্থাপন করে ইট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁরা উপজেলার বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা নেন। কিন্তু গত মৌসুমের শুরুতেই ভাটা থেকে কাঙ্ক্ষিত পরিমাণ ইট উৎপাদন না হওয়ায় দেনার ফাঁদে পড়েন ভাটার মালিকরা। এদিকে রংপুর-২ আসন থেকে বিএনপির টিকিট নিয়ে প্রার্থী হন ভাটার অংশীদার মোহাম্মদ আলী সরকার। এ সুযোগে পাওনাদাররা প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় করে। গতকাল অর্ধশতাধিক পাওনাদার জোট হয়ে পৌর শহরের পুরাতন বাজারে অবস্থিত মোহাম্মদ আলী সরকারের বাসভবনের সামনে জড়ো হয়।

প্রভাস চন্দ্র নামের এক পাওনাদার বলেন, ‘আমি ইটের জন্য দেড় লাখ টাকা দিই। কিন্তু একটিও ইট পাইনি।’

টাকা নেওয়ার কথা অস্বীকার করে মোহাম্মদ আলী সরকার বলেন, ‘আমি কারো কাছ থেকে ইট দেওয়ার কথা বলে টাকা নিইনি। আমার আত্মীয় মোশারফ হোসেন বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছেন। তবে শিগগিরই আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।’

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রংপুর-২ : পাওনা টাকার জন্য ধানের শীষের প্রার্থীর

আপডেট টাইম : ০৮:৪১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮