পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জামায়াত নিয়ে প্রশ্ন করায় ড. কামাল বললেন ‘খামোশ’

ডেস্ক: জামায়াতে ইসলামী নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করায় চটেছেন জতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপে ড. কামাল প্রথমে বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছেন, লোভ-লালসা নিয়ে লুটপাট করছেন তাদের হাত থেকে দেশকে মুক্ত করবো। লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি, সবার জন্য অর্থপূর্ণ করি।

এ সময় জামায়াতের বিষয়ে তার অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষেপে যান ড. কামাল হোসেন। তিনি উল্টো প্রশ্ন করেন, ‘…বেহুদা কথা বলো, কতো পয়সা পেয়েছো এই প্রশ্ন করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছো? পয়সা পেয়ে শহীদ মিনারে এসে শহীদদের অশ্রদ্ধা করো? শহীদদের কথা চিন্তা করো! চুপ করো…চুপ করো! খামোশ! অসহ্য!’
তখন তার সঙ্গে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জামায়াত নিয়ে প্রশ্ন করায় ড. কামাল বললেন ‘খামোশ’

আপডেট টাইম : ১১:১৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮