পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকার্য

ডেস্ক : সাপ্তাহিক ছুটি, সরকার–ঘোষিত ছুটিসহ ১৯ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত কোর্টের অবকাশের কারণে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারিক বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে ফৌজদারি মামলাসংক্রান্ত বিষয়াদির শুনানি নিষ্পত্তি হবে।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. খশরুজ্জামানের একক বেঞ্চে দেওয়ানিসংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে রিটসংক্রান্ত বিষয়াদির শুনানি অনুষ্ঠিত হবে।

বিচারপতি কে এম কামরুল কাদেরের একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়াদি, ব্যাংক, কোম্পানিসংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি হবে।

এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মো. নূরুজ্জামান ২৪ ও ৩১ ডিসেম্বর বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলাসংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। -বাসস

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১৪ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকার্য

আপডেট টাইম : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮