অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।’

ইতোমধ্যে কুমিল্লা ও চাঁদপুরের ১৭টি সংসদীয় আসনে মঙ্গলবার সকাল থেকে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে।

কুমিল্লার বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল আবু মো. মহিউদ্দিন জানান, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে কুমিল্লা ও চাঁদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ দুই জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং এলাকাগুলোতে টহল জোরদার করছে।

অন্যদিকে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমানও ওই জেলায় বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট টাইম : ০৪:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮