অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

ডেস্ক : কুমিল্লার চান্দিনায় বিদেশ থেকে আসা যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাদুয়ারা গ্রামের হাজী আয়েজ উল্লাহর ছেলে দুবাই প্রবাসী আব্দুল মান্নান (৪০), তার বড় ভাই আবুল কাশেম (৪২) এবং লক্ষীপুর জেলার বাবুল মিয়ার ছেলে রাকিব হোসেন (২০)।

এ ঘটনায় আহত হয়- নিহত আব্দুল মান্নান এর ভাতিজা সালাউদ্দিন (২৫), স্ত্রী হাসিনা বেগম (৩৪), মেয়ে হাফসা, তাকিয়া ও তানহা এবং লক্ষীপুর চাটখিল উপজেলার পরকোট গ্রামের হারুনুর রশিদ এর ছেলে গাড়ি চালক নূর হোসেন পারভেজ (২৮)।

মাইক্রোবাস চালক পারভেজ জানান, ভোরে মনোহরগঞ্জ থেকে তাদের নিয়ে বিমানবন্দর যাই। দুপুর ১টায় আব্দুল মান্নান দুবাই থেকে আসার পর তাদেরকে নিয়ে বাড়ি ফিরছিলাম। মহাসড়কের নূরীতলা এলাকায় পৌঁছার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পর নিহত ৩জনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২জনকে আশঙ্কা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

আপডেট টাইম : ০৩:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮