অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মওদুদ আহমদকে বসন্তের কোকিল বললেন ওবায়দুল কাদের

(নোয়াখালী প্রতিনিধি) : আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে বসন্তের কোকিল উল্লেখ করে বলেন, তার বেলা শেষ।

তিনি বলেন, ভোট আসলে এই বসন্তের কোকিল আসেন আবার ভোট গেলে বসন্তের কোকিল চলে যান। জনবিচ্ছিন্ন মওদুদ উন্নয়নের নামে ২২ বছর জনগণকে কলা দেখিয়ে মুলা ঝুলাইছে আর বাঙালীরে হাইকোর্ট দেখাইছে।

তিনি বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া, চরফকিরা, রামপুর ও মুছাপুর ইউনিয়নে গণসংযোগকালে চরফকিরার ভূমিহীন বাজারে এক পথসভায় এসব কথা বলেন। এসময় এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, মওদুদ আহমদ অতীতে জনগণকে যতো প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন তার কিছুই পূরণ করেননি। তার প্রতিশ্রুতির সবই ভুয়া। তিনি বলেন, তারা নিশ্চিত পরাজয় জেনে ভিত্তিহীন অলীক অভিযোগ তুলছে, বাস্তবের সঙ্গে যার কোন মিল নেই। দিন যতো যাচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে ভোটের মাঠে তাদের ভাঙা হাট আর জমছে না।

জনবিচ্ছিন্নরা কূটনৈতিক আর প্রেসের (সাংবাদিক) সাথে বসা ছাড়া কর্মী-সমর্থকদের সাথেও কোন সম্পর্ক নাই। তাদের ডাকসাইটে নেতা মওদুদ আহমদ বাধাহীনভাবে নির্বাচনী প্রচারণা চালালেও তার সঙ্গে দলের কোন নেতাকর্মী নেই। তার বেলা শেষ।

গনসংযোগকালে তার সঙ্গে ছিলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদল হক কচি প্রমুখ নেতৃবৃন্দ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মওদুদ আহমদকে বসন্তের কোকিল বললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১০:৩৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮