অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

৩০ ডিসেম্বর ফলাফল নিয়ে ঘরে ফিরব : মির্জা ফখরুল

ডেস্ক :দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ তারিখ আপনারা কেউ ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। ফলাফল হাতে নিয়ে আমরা ঘরে ফিরব। ইনশা আল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।

আজ শনিবার নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে ফখরুল এই কথা বলেন। সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকার ফাইভ স্টার মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন হচ্ছে ঠুঁটো জগন্নাথ। এ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি মো. আবদুল গফুর সরকার সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম ও নীলফামারী-৪ আসনের ধানের শীষের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার।

মির্জা ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, জেনেও আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে এতে অংশ নিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার চাই, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি চাই ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে চাই আমরা। সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আদালত আর পুলিশ ছাড়া জনগণ আপনাদের সঙ্গে নেই। বিএনপির নেতা-কর্মীদের ওপর মামলা, হামলা, নির্যাতন বন্ধ করুন। আর সৈয়দপুরে এসে দেখে যান কীভাবে জনগণ জেগে উঠেছে, মানুষ ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে।

মির্জা ফখরুল আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। তাদের সতর্ক করে দিয়ে বলেন, যখন-তখন আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যাবে না। আপনারা শৃঙ্খলা বজায় রাখুন, জনগণের হয়ে কাজ করুন। তিনি বলেন, ধানের শীষের জোয়ার দেখে সরকার শঙ্কিত। জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে। ঐক্যফ্রন্টের হয়ে জনগণ ধানের শীষ, ধানের শীষ স্লোগান দিচ্ছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

৩০ ডিসেম্বর ফলাফল নিয়ে ঘরে ফিরব : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৩:৫৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮