পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সেনা মোতায়েনকে স্বাগত জানালেন ড. কামাল

ডেস্ক : সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি আশা প্রকাশ করেছেন, সশস্ত্র বাহিনী অবশ্যই সকল দলের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। সেই সঙ্গে তারা ইতিবাচক ভূমিকা রাখবে।

আজ রোববার সেনা মোতায়েনের এক দিন আগে বিবৃতি দিয়ে ড. কামাল হোসেন আশা প্রকাশ করেছেন, এর ফলে নির্বাচনে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাল সোমবার থেকে দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী থাকবে। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।

আজ বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘সেনা মোতায়েনের ফলে নির্বাচনী পরিবেশে অনুকূল অবস্থা সৃষ্টি হবে। যেটি এর আগে ছিল না।’

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা আশা করি, সশস্ত্র বাহিনী দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে না। কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করবে না। সশস্ত্র বাহিনী দেশ ও দেশের মানুষের পক্ষে থাকবে। কোনো ব্যক্তির হস্তক্ষেপে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সেনা মোতায়েনকে স্বাগত জানালেন ড. কামাল

আপডেট টাইম : ০৫:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮