পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ময়মনসিংহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

ডেস্ক :ময়মনসিংহের ভালুকা উপজেলার পল্লী এলাকায় পারিবারিক কলহের জেরে ওয়াহেদ আলী (৩০) নামে এক স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী সালেহা বেগম (২৩)।

এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ওই গৃহবধূকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

ওই দম্পতি ময়মনসিংহের নাঈন্দাইল উপজেলার বাসিন্দ বলে জানা গেছে।

রবিবার (২৩ ডিসেম্বর ) রাতে উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের জমিরদিয়া মাস্টারবাড়ী এলাকার কাশর ডোবালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ী এলাকার কাশর ডোবালিয়া পাড়া গ্রামে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। এসময় স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এমন ঘটনা দেখতে পান। পরে স্বামী ওয়াহেদ আলীকে গুরতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

আরও জানা যায়, এ ঘটনার পর এলাকাবাসী ওই গৃহবধূকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আটক করেন। দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় থেকে ওই দম্পতি গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন।

ময়মনসিংহের নাঈন্দাইল উপজেলার গলাবিটা রসুলপুর এলাকার অলিল মিয়ার ছেলে ওয়াহেদ আলী(৩০) ও অভিযুক্ত সালেহা বেগম (২৩) একই উপজেলার বাঘকান্দা গ্রামের আ. জলিলের কন্যা। গত ৪ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ওয়াহেদ ভালুকার পাইওনিয়ার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার ওসি ফিরুজ তালুকদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর অভিযুক্ত গৃহবধূকে পুলিশ আটক করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ময়মনসিংহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

আপডেট টাইম : ০৬:১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮