পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জেলায় জেলায় পাঠানো হচ্ছে ‘ব্যালট পেপার’

ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ মঙ্গলবার জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, ৩০০টির মধ্যে ২৯৩টি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার পাঠাবে ইসি। বাকি সাতটির মধ্যে ছয়টিতে ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে এবং একটি সংসদীয় আসনে (গাইবান্ধা-৩) জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মারা যাওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।

ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রশিদ জানান, রাজধানীর বাংলাদেশ গভর্নমেন্ট (বিজি) প্রেস এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস নামের দুটি সরকারি প্রেস থেকে আজ দুপুর ২টার দিকে ইসি ব্যালট পেপার পাঠানো শুরু করে।

সৈয়দ গোলাম রশিদ বলেন, অধিকাংশ সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তারা মঙ্গলবার ও বুধবার ব্যালট পেপার সংগ্রহ করতে পারবেন। প্রার্থিতা নিয়ে যেসব আসনে আইনি জটিলতা রয়েছে সেসব আসনের ব্যালট পেপার পরে পাঠানো হবে। জরুরি ভিত্তিতে ব্যালট পেপার পাঠানোর জন্য ইসি দুটি হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।

ইসির সহকারী সচিব আরও বলেন, উপজেলা পর্যায়ে ব্যালট পেপার ভোটের দুই-তিন দিন আগে পাঠানো হবে এবং ভোটকেন্দ্রে পাঠানো হবে নির্বাচনের আগের দিন। যে ছয় আসনে ইভিএম ব্যাবহার করা হবে সেগুলো হলো, ঢাকা-৬ ও-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জেলায় জেলায় পাঠানো হচ্ছে ‘ব্যালট পেপার’

আপডেট টাইম : ০৬:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮