অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএনপির অনেকেই সরকারের সাথে যোগাযোগ রাখছে : ড. হাছান মাহমুদ

বাংলার খবর২৪.কম500x350_063b333ed11cec516877df8f8812e781_Halim-(13) : বিএনপিতে বিদায়ের সানাই বাজছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ দাবি করেছেন বিএনপির অনেকে এখন রাতের আঁধারে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়নে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় তিনি এমন দাবি করেন।

হাছান মাহমুদ বলেন, “বিএনপির অনেকেই বিদায়ের সানাই বাজাচ্ছেন। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বই লিখে বিদায়ের সানাই বাজিয়েছেন। বিএনপির অনেকে এখন রাতের আঁধারে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন।”

হাছান বলেন, “২০ দলের সাতটি দলের কোনো হদিস নেই। এখন তারা যেসব দল চলে গেছে তাদের ধরে এনে দলে ফিরিয়ে নেবার চেষ্টা করছে। যাতে অন্তত ২০ দল নামটি ব্যবহার করা যায়।”

হাছান মাহমুদ বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের আগে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। তার সকল দায়-দায়িত্ব বেগম জিয়াকেই নিতে হবে। আইন যদি নিজস্ব গতিতে চলতো হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হতো।”

বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “বেগম জিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিসা-পাসপোর্ট নিয়ে রেডি থাকার পরামর্শ দিয়েছেন। যার দুই ছেলে ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তার মুখে এ কথা মানায় না।”

বেগম জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি যখন এসব কথা বলেন, তখন আপনার মধ্যে পলায়নবৃত্তি, ভয়-ভীতি লক্ষ্য করা যায়।”

হাছান মাহমুদ বলেন, “দেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। তখন খালেদা জিয়ার মনে স্বস্তি নেই। স্বস্তি থাকবে কীভাবে? যে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরতাল দিয়ে হেলমেট পড়ে পালিয়ে বেড়ায়। সেই দলের নেত্রীর মনে হতাশা থাকবে এটাই স্বাভাবিক।”

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজি মো. সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরীসহ আয়োজক সংগঠনের নেতারা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএনপির অনেকেই সরকারের সাথে যোগাযোগ রাখছে : ড. হাছান মাহমুদ

আপডেট টাইম : ০২:০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪