অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় দু্জন ও গৌরীপুর বাসস্ট্যান্ডে তিনজন নিহত হন। এদিন ভোরে কুমিল্লার ইলিয়টগঞ্জে গ্রীনলাইন পরিবহনের একটি বাস অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে বাসের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কাজিকান্দার গ্রামের ইদ্রিস শেখের ছেলে হেলপার মনোয়ার হোসেন (২৪), কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার লালবাগ গ্রামের কায়কোবাদের ছেলে সুভারভাইজার ফয়সাল (৩০)

অপরদিকে দুপুর ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হিনো পরিবহনের চট্টগ্রামগামী একটি বাস পানিতে পড়ে তিনজন নিহত হন।

আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রাম গামী হিনো পরিবহনের একটি বাস ক্রুটি নিয়ে চালাচ্ছিলেন চালক। বাসটি দাউদকান্দি আসার পর এক পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে পানিতে অধিকাংশ ডুবে যায়। এ সময় নুরন্নাহার (৩০) নামে এক নারী পথচারী মারা যান। এ ছাড়া বাসে থাকা অজ্ঞাত দুই যাত্রী ডুবে মারা যান। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ নিহতদের বিষয়টি নিশ্চিত করেন।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট টাইম : ০১:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯